মোঃ নজরুল ইসলাম
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুঁজিবাজারের ক্ষতিগ্রস্থরা ফেরত পেলেন ৩ কোটি ২১ লাখ টাকা


সোমবার বিএসইসি চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কার্যক্রমের প্রথম দিনে ১২২ জন বিনিয়োগকারীর মধ্যে মোট তিন কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে এ চেক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিনিয়োগকারীদের সুবিধা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী দিনগুলোতেও সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত একই সময়সূচিতে চেক বিতরণ অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের চেক সংগ্রহের তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ ফেরতের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের যাচাইকৃত দাবির বিপরীতে পর্যায়ক্রমে অর্থ পরিশোধ করা হচ্ছে। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, প্রাপ্য অর্থ ফেরত এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাসস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

1

পুঁজিবাজারের ক্ষতিগ্রস্থরা ফেরত পেলেন ৩ কোটি ২১ লাখ টাকা

2

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

3

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

6

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

7

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

8

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

9

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

10

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

11

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

14

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

20